প্রতীকী ছবি
চাঁদপুরের মোহাম্মাদ জহিরুল ইসলাম ২০০৮ সালে ৩ লাখ ২০ হাজার টাকা খরচ করে সৌদি আরব যান। প্রথমে ক্লিনার হিসেবে কাজ শুরু করেন তিনি।
তাঁর ভিসায় ড্রাইভিং লাইসেন্স ছিল — আর সেই দক্ষতাই ভাগ্য বদলে দেয়। দ্রুত ড্রাইভার পদে কাজের সুযোগ পান, আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠেন।
এক দশকের বেশি প্রবাস জীবনে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন। দুই ভাইকে প্রশিক্ষণ দিয়ে সৌদিতে নিয়ে কাজের সুযোগ করে দিয়েছেন, আর দেশে কৃষিজমি কিনেছেন।
২০১৯ সালে দেশে ফিরে মাছ চাষ, পশুপালনসহ নানা ব্যবসা শুরু করেন জহিরুল। এখন নিজের পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি এলাকার আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি।
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন