![]() |
| প্রতীকী ছবি |
রোববার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে সন্ধ্যা সাতটার দিকে, রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানটির কার্যালয়ে। জানা যায়, চারজন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ দুজন হলেন প্রতিষ্ঠানটির কর্মী হাবিবুর রহমান ও সাজু আহমেদ। হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ১৫ থেকে ২০ দিন আগে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। গুজা বাদশা ও জনি নামের দুই ব্যক্তি এই চাঁদা দাবি করেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: যুগান্তর, ১৫ নভেম্বর ২০২৬।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন