![]() |
| প্রতীকী ছবি |
৫ লাখ টাকা পর্যন্ত কোনো জামানত লাগবে না—শুধু ব্যক্তিগত গ্যারান্টি দিলেই হবে। জামানতের বাধা ছাড়াই ছোট উদ্যোগ শুরু করতে পারবেন প্রবাসী পরিবারের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ ১২ নভেম্বর সার্কুলার জারি করেছে: ১,৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল।
ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা, দলগত ঋণ সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন।
ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ১% সুদে টাকা পেয়ে সর্বোচ্চ ৭% সুদে ঋণ দেবে; মেয়াদ ৫ বছর।
অগ্রাধিকার পাবেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, রেমিট্যান্স পাওয়া পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী ও তাদের পরিবার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তরা। ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীরা (স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারী) বৃত্তিমূলক/আইটি প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। তহবিলের অন্তত ২৫% নারী ঋণগ্রহীতাদের দিতে হবে।
মনে রাখবেন: এটি ব্যাংক শাখার পণ্য—আলাদা কোনো অনলাইন আবেদন পোর্টাল নেই।
সূত্র: প্রথম আলো

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন