প্রতীকী ছবি
বরগুনায় নামাজ পড়ার কথা বলায় বৃদ্ধ নানাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে তাঁর নাতনি জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার।
জানা যায়, মাওলানা সোহরাব হোসেন তাঁর নাতনি জামাই মো. রব্বানী গাজীকে নামাজ পড়তে বললে রব্বানী তাঁর হাঁটার লাঠি ভেঙে তাঁকে গালিগালাজ করেন। এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক, ১৬ নভেম্বর ২০২৬।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন