দেশে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দৈনিক হালনাগাদ অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
মোট মৃত্যুর মধ্যে ১ হাজার ২৩৬ জন সন্দেহভাজন এবং ১০৫ জনের মৃত্যু পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন; এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন।
এ সময়ে নতুন করে ৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে; মোট নিশ্চিত রোগীর সংখ্যা এখন ২৫ হাজার ৯৬৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ২০ নভেম্বর ২০২৬

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন