প্রতীকী ছবি
নরসিংদীর মোহাম্মাদ আরিফ মিয়া বিদেশে যাওয়ার আগে ঢাকার একটি গার্মেন্টসে কাটিং ইনচার্জ হিসেবে কাজ করতেন। তাঁর কাজের দক্ষতায় খুশি হয়ে মালিক ২০১২ সালে নিজ খরচে তাঁকে দুবাই পাঠান।
দুবাইয়ে তিনি ২০০ জন কর্মীর দায়িত্ব পান। কাটিং, সুইং ও ফিনিশিং বিভাগ পরিচালনা করতেন তিনি।
চার বছর দুবাই আর আরও চার বছর কুয়েতে কাজ শেষে ২০২০ সালে দেশে ফিরে আসেন আরিফ।
এখন তাঁর তিনটি গাড়ি, 'দেব এগ্রো লিমিটেড' নামে একটি কৃষি খামার, ভাড়ার জন্য নির্মিত ঘর এবং একটি কম্পিউটার ও স্টেশনারি দোকান রয়েছে।
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন